হোম > সারা দেশ > রংপুর

কিশোরগঞ্জে আত্মগোপনে থাকা শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হিজবুল্লাহ রহমান ডালিমকে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমনকেও একই রাতে পুলিশ গ্রেপ্তার করে। শনিবার দিবাগত গভীর রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি রোববার সকালে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম।

গ্রেপ্তারকৃত হিজবুল্লাহ রহমান ডালিম কিশোরগঞ্জ সদর ইউনিয়নের যদুমনি গ্রামের এনামুল হকের ছেলে। তিনি উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক। সুমন মিয়া মাগুড়া ইউনিয়নের মাগুড়া উত্তরপাড়া গ্রামের আমিনুর রহমানের ছেলে। তিনি মাগুড়া ইউনিয়নের নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম আমার দেশকে জানান, সন্ত্রাসবিরোধী মামলার ২৮ নম্বর আসামি হিজবুল্লাহ রহমান ডালিম আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত গভীর রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাগুড়া ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমনও আত্মগোপনে ছিলেন। তাকেও একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জেলা কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো