হোম > সারা দেশ > রংপুর

অগ্নিকাণ্ডে প্রিন্টিং প্রেসসহ গাইবান্ধার ৫টি প্রতিষ্ঠান ভস্মীভূত

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

ছবি: আমার দেশ।

গাইবান্ধা শহরের সার্কুলার রোডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাঁধন প্রিন্টিং প্রেসসহ ৫টি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক কোটি টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে শহরের তাজ সিনেমা হল সংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে হঠাৎ করেই বাঁধন প্রিন্টিং প্রেসে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের আদিত্য স্টোর, নিয়ত ভ্যারাইটিজ, ছোটনের দোকান এবং রতন সেলুনে। আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার ফাইটারদের আপ্রাণ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও, ততক্ষণে ওই পাঁচটি প্রতিষ্ঠানের ভেতরের মালামাল, যন্ত্রপাতি ও আসবাবপত্র পুড়ে নিঃশেষ হয়ে যায়।

গাইবান্ধা ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও অগ্নিকাণ্ডের সঠিক কারণ বা সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে তদন্ত চলছে।

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

জলঢাকায় বজ্রপাতে নিহত ১, আহত ১

বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের স্বপ্ন দেখছেন একদল খুদে বিজ্ঞানী

রুপগঞ্জ থেকে অপহৃত শিশু ফুলছড়ি থেকে উদ্ধার, আটক যুবক

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে ভারতীয় স্বর্ণ, কাতান শাড়ি জব্দ

দিনাজপুরে মধ্যরাতে আগুনে পুড়ে দম্পতির মৃত্যু