হোম > সারা দেশ > রংপুর

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাটকে মাদকমুক্ত, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত, পরিচ্ছন্ন এবং নিরাপদ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে ‘আলোকিত লালমনিরহাট’ সামাজিক আন্দোলন। রোববার বেলা ১১টার দিকে র‍্যালিতে নেতৃত্ব দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

লালমনিরহাটের রেলওয়ে সোহরাওয়ার্দী মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও কুলাঘাট ইউনিয়ন অতিক্রম করে বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ে গিয়ে র‍্যালিটি শেষ হয়। সামাজিক অবক্ষয় রোধে জনসচেতনতা তৈরির এ আয়োজনে অংশ নেন ‘আলোকিত লালমনিরহাট’-এর স্বেচ্ছাসেবীরা।

র‍্যালিতে অংশগ্রহণকারীদের ব্যানার ও স্লোগানে মাদকমুক্ত, বাল্যবিয়েমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ার প্রত্যয় উঠে আসে। এ সময় জেলা প্রশাসন ও জেলা পুলিশও একই প্রত্যয় ব্যক্ত করে।

আয়োজকদের মতে, মাদকাসক্তি, বাল্যবিয়ে ও সামাজিক অপরাধ ব্যক্তি ও পরিবারের পাশাপাশি সমাজের সামগ্রিক উন্নয়নেও বাধা সৃষ্টি করে। তাই এসব অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনসহ সবাইকে এগিয়ে আসতে হবে।

আগামী ১৯ নভেম্বর ‘আলোকিত লালমনিরহাট’-এর কর্মসূচি দেখতে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক অপরাধ দমনের এই কর্মসূচি সারা দেশে ছড়িয়ে দেওয়ার আগে প্রধানমন্ত্রী তা পরিদর্শন করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সচেতনতাই পারে সামাজিক অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। এমন আয়োজনের মধ্য দিয়ে লালমনিরহাটে মাদক, বাল্যবিবাহ ও অপরাধমুক্ত সমাজ গড়ে উঠবে—এমনটাই প্রত্যাশা আয়োজক ও অংশগ্রহণকারীদের।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো