হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে ১৭ মামলার আসামিকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় ১৭ মামলার আসামি জামাল মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল শেষে লাশ মর্গে পাঠিয়েছে।

বুধবার ভোরে উপজেলার মিরপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত জামাল মিয়া নোয়াগাঁও গ্রামের আব্দুর রহমানের ছেলে।

নিহতের স্ত্রী জানান, বুধবার ভোর ৪টার দিকে ১০-১২ জনের একদল লোক ঘরে প্রবেশ করে তাকেসহ ঘর থেকে বের করে নিয়ে আসে। সে তাদের কাছ থেকে ছুটে গেলেও তার স্বামীকে বাড়ি থেকে একটু দূরে ধানের জমিতে ফেলে গলা কেটে হত্যা করা হয়। এ সময় তিনি ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনের নামও প্রকাশ করেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে শিবলু নামে এক ডাকাতকে আটক করেছে পুলিশ। আটককৃত ডাকাত শিবলু উপজেলার মিরপুর বাজারের বাসিন্দা টেনু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বাহুবল মডেল থানার ১২টি মামলা রয়েছে বলে জানা গেছে।

বাহুবল মডেল থানার ওসি মো. জাহিদুল ইসলাম বলেন, নিহত জামালের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় ১৭টি ডাকাতি মামলা রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সুনামগঞ্জে বাসের ধাক্কায় লেগুনাচালকসহ নিহত ২, আহত ৫

শ্রীমঙ্গলে বিপন্ন সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শ্রীমঙ্গলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬

শায়েস্তাগঞ্জে ১২০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

শ্রীমঙ্গলে ভূমি সেবা উদ্বোধন

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

কোটি টাকার ভারতীয় জিরাসহ ২ চোরাকারবারি আটক