হোম > সারা দেশ > সিলেট

বিএনপি মনোনয়ন প্রত্যাশীর উঠান বৈঠক রূপ নিলো জনসভায়

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর উঠান বৈঠক রূপ নিয়েছে জনসভায়। তিনি কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক।

শুক্রবার বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের উদ্যোগে শ্রীপুর বাজারের পাশের মাঠে এ উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। ধানের শীষের জনমত গঠনের লক্ষ্যে বিএনপি নেতার এ উঠান বৈঠক রূপ নেয় জনসভায় ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়ন এবং পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে এ উঠান বৈঠক করা হয়।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রূপরেখার কথা বলতে এসেছি। ধানের শীষের কথা বলতে এসেছি। দল আমাকে প্রাথমিক মনোনয়ন বঞ্চিত করেছে আমার বিশ্বাস দল আমাকে পুনর্মূল্যায়ন করবে। কারণ সাধারন জনগণ আমার সাথে আছে।

ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়ার সভাপতি অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, বালিজুরি ইউনিয়ন বিএনপি সভাপতি শাখাওয়াত হোসেন, বড়দল দক্ষিণ আশরাফুল আলম, উপজেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য, চান মিয়া মাস্টার, ছাত্রদল সভাপতি আবুল হাসান রাসেল প্রমুখ।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব