হোম > সারা দেশ > সিলেট

বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার করগাঁও ইউনিয়নের পাঞ্জারাই গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার পাঞ্জারাই গ্রামের রতিশ সরকারের ছেলে শ্রাবন সরকার (৩), জগাই সরকারের ছেলে শুভ সরকার (৪) ও তাদের ফুফাতো বোন নোয়াগাঁও গ্রামের ব্রজ লাল সরকারের কন্যা অহনা রানী সরকার (৫) বাড়ির পাশে খেলার করার সময় বাড়ির পেছনের পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাদের কোনো সন্ধান পাননি। এক পর্যায়ে জনৈক মহিলা অহনা রানী সরকারকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করা হয়। পরে এলাকার লোকজন পুকুরে পানিতে ডুবিয়ে ও জাল ফেলে শুভ সরকার ও শ্রাবন সরকারের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিক তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. চম্পক কিশোর সাহা জানান, হাসপাতালের আসার আগেই তিন বাচ্চার মৃত্যু হয়েছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ কামরুজ্জামান।

শ্রীমঙ্গলে বিরল নাগলিঙ্গম বৃক্ষের মোহময় সৌন্দর্য, দর্শনার্থীদের ভিড়

সিলেটের ওসমানীতে যাত্রীদের ইমিগ্রেশন করা হচ্ছে ম্যানুয়ালি

সিলেটে হামে প্রথম মৃত্যুর শিকার ফারহান

সিলেটে ট্রাক ছিনতাই চেষ্টার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

সিলেটে শহীদ জিয়া গ্রন্থমেলা উদ্বোধন

ওসমানীনগরে ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

জনবলের সংকটে বিপর্যস্ত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স, চরম ভোগান্তি

আমি হাওরের চিত্র বদলে দিতে চাই: এমপি কামরুল

শ্রীমঙ্গল বিসিকে ছয় বছরেও গড়ে ওঠেনি শিল্পপ্রতিষ্ঠান

জনগণের মতামত পর্যালোচনা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে: এমপি মুজিবুর