হোম > সারা দেশ > সিলেট

শায়েস্তাগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত ৬২ কোটি ৪২ লাখ ৩১ হাজার ৫৪৫ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি ২৭ লাখ ৩৮ হাজার ৬২৮ টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ১৪ লাখ ৯২ হাজার ৯১৭ টাকা।

সোমবার সকালে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার পল্লব হোম দাস।

এ সময় তিনি বলেন, এই বাজেট পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার পাশাপাশি নাগরিক সেবার মান উন্নয়নে সহায়ক হবে। আমরা সুষম বণ্টন এবং স্বচ্ছতার সাথে এই বাজেট বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, সম্মিলিত প্রচেষ্টায় এই বাজেট সফলভাবে বাস্তবায়িত হবে এবং শায়েস্তাগঞ্জ পৌরবাসী জীবনযাত্রার মান উন্নত হবে।

ঘোষিত বাজেটে রাজস্ব প্রস্তাবিত আয় ৫ কোটি ৬০ লাখ ২৮ হাজার ৭৯০ টাকা এবং প্রস্তাবিত ব্যয় ৫ কোটি ৪০ লাখ ৮৮ হাজার ৬২৮ টাকা ধরা হয়েছে।

বাজেট ঘোষণার সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. অদিতি রায়, ওসি দিলিপ কান্ত নাথ, পৌরসভার সচিব মো. নুরুল আমীন, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পৌরসভার কর্মচারী ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সুনামগঞ্জে বাসের ধাক্কায় লেগুনাচালকসহ নিহত ২, আহত ৫

শ্রীমঙ্গলে বিপন্ন সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শ্রীমঙ্গলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬

শায়েস্তাগঞ্জে ১২০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

শ্রীমঙ্গলে ভূমি সেবা উদ্বোধন

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

কোটি টাকার ভারতীয় জিরাসহ ২ চোরাকারবারি আটক