হোম > সারা দেশ > সিলেট

কুলাউড়ায় বিএনপিতে অনুপ্রবেশকারী সেই সেন্টু বহিষ্কার

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়ায় বরমচাল ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিতে সদস্য হিসেবে স্থান পাওয়া বিতর্কিত যুবলীগ নেতা আজমল আলী শাহ সেন্টুকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত একটি চিঠি কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়ক বরাবর চিঠি পাঠানো হয়েছে। এ চিঠির অনুলিপি দেয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জি কে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও মিফতাহ সিদ্দিকীকে।

এর আগে “যুবলীগ নেতা এখন বিএনপির সদস্য” শিরোনামে একটি সংবাদ দৈনিক আমার দেশ-এ প্রকাশিত হয়। এতে সারা দেশে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জেলা আহ্বায়ক কমিটিকে অবহিত করার জন্য উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে নির্দেশ দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে সেন্টুকে বহিষ্কাদের সিদ্ধান্ত নেয়া হয়।

শ্রীমঙ্গলে বিরল নাগলিঙ্গম বৃক্ষের মোহময় সৌন্দর্য, দর্শনার্থীদের ভিড়

সিলেটের ওসমানীতে যাত্রীদের ইমিগ্রেশন করা হচ্ছে ম্যানুয়ালি

সিলেটে হামে প্রথম মৃত্যুর শিকার ফারহান

সিলেটে ট্রাক ছিনতাই চেষ্টার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

সিলেটে শহীদ জিয়া গ্রন্থমেলা উদ্বোধন

ওসমানীনগরে ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

জনবলের সংকটে বিপর্যস্ত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স, চরম ভোগান্তি

আমি হাওরের চিত্র বদলে দিতে চাই: এমপি কামরুল

শ্রীমঙ্গল বিসিকে ছয় বছরেও গড়ে ওঠেনি শিল্পপ্রতিষ্ঠান

জনগণের মতামত পর্যালোচনা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে: এমপি মুজিবুর