হোম > সারা দেশ > সিলেট

সিলেটে সড়ক দুর্ঘটনায় এক বছরে নিহত ৩৬৪

সবচেয়ে বেশি দুর্ঘটনা মোটরসাইকেলে

সিলেট ব্যুরো

সিলেট বিভাগে সদ্য বিদায়ী ২০২৫ সালে এক বছরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৩৬৪ জন, ও আহত হয়েছেন ৮৭২ জন।

নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বছরজুড়ে বিভাগে মোট ৩৫৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন মোটরসাইকেল চালক ও আরোহী। জেলার হিসাবে সিলেট জেলায় হতাহতের সংখ্যা সবচেয়ে বেশি। উপজেলা পর্যায়ে সর্বাধিক প্রাণহানি হয়েছে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায়।

জেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, সিলেট জেলায় ১৫৮টি দুর্ঘটনায় ১৫৮ জন নিহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় ৭৩টি দুর্ঘটনায় ৭৯ জন, সুনামগঞ্জে ৬৮টি দুর্ঘটনায় ৬৭ জন এবং মৌলভীবাজারে ৫৭টি দুর্ঘটনায় ৬০ জন নিহত হন।

মঙ্গলবার সংবাদ মাধ্যমে পাঠানো নিসচার প্রতিবেদনে সড়ক ব্যবস্থাপনার দুর্বলতা, বেপরোয়া গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য, অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক, মোটরসাইকেলের সংখ্যা বৃদ্ধি এবং সচেতনতার অভাবকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ঈদ সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন মনিপুরী তাঁতশিল্পীরা

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে খুন, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার

কমলগঞ্জে ফাগুয়া উৎসবে ভারতীয় সহকারী হাইকমিশনার

সংসদে প্রতীক বিষয়ে সিদ্ধান্তের পর স্থানীয় সরকার নির্বাচন

দুই যুগ পর সিলেট অডিটোরিয়াম ফিরছে সাইফুর রহমানের নামে

নতুন নীতিমালা বাতিলের দাবিতে সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

প্রশাসনিক সভায় রেজা কিবরিয়ার স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

সিলেটে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল

ক্ষমতায় গিয়েই সরকার নগ্ন দলীয়করণ শুরু করেছে: মুহাম্মদ ফখরুল

শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার