হোম > সারা দেশ > সিলেট

কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় মসজিদের ইমাম নিহত

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

কুলাউড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক মসজিদের ইমাম নিহত হয়েছেন। নিহত ইমামের নাম আবুল কালাম আজাদ (২৮)।

রোববার সকাল ১১টায় পৌর শহরের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাকসহ ড্রাইভার মুজিবুর রহমানকে আটক করা হয়েছে।

জানা গেছে, স্থানীয় ব্রাহ্মণবাজার ইউনিয়নের বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদের সানি ইমাম আবুল কালাম আজাদ রোববার সকাল ১১টায় মোটরসাইকেলে নিজ বাসায় ফিরছিলেন। এ সময় ফায়ার সার্ভিস অফিসের সামনে একটি বালুভর্তি ট্রাক তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে এলে ডাক্তাররা তাকে

মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি গোলাম আপছার আমার দেশকে বলেন, ড্রাইভার মুজিবুর রহমানসহ বালুভর্তি ট্রাক আটক করা হয়েছে। লাশ বর্তমানে থানায় রয়েছে।

শ্রীমঙ্গলে বিরল নাগলিঙ্গম বৃক্ষের মোহময় সৌন্দর্য, দর্শনার্থীদের ভিড়

সিলেটের ওসমানীতে যাত্রীদের ইমিগ্রেশন করা হচ্ছে ম্যানুয়ালি

সিলেটে হামে প্রথম মৃত্যুর শিকার ফারহান

সিলেটে ট্রাক ছিনতাই চেষ্টার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

সিলেটে শহীদ জিয়া গ্রন্থমেলা উদ্বোধন

ওসমানীনগরে ইউএনও প্রত্যাহার ও চেয়ারম্যান পুনর্বহালের দাবিতে বিক্ষোভ

জনবলের সংকটে বিপর্যস্ত শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স, চরম ভোগান্তি

আমি হাওরের চিত্র বদলে দিতে চাই: এমপি কামরুল

শ্রীমঙ্গল বিসিকে ছয় বছরেও গড়ে ওঠেনি শিল্পপ্রতিষ্ঠান

জনগণের মতামত পর্যালোচনা করে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হবে: এমপি মুজিবুর