হোম > সারা দেশ > সিলেট

সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি দুপুর ১:২০ মিনিটে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালের কাছে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়।

এমএ মজিদ নামে এক যাত্রী বলেন, সিলেটে যাওয়ার জন্য স্টেশনে এসে জানতে পারি ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। কাউন্টারে যোগাযোগ করলে টিকেট রিফান্ডের সুযোগ নাই বলে তারা জানান৷ এতে করে ভোগান্তির পাশাপাশি আর্থিক ক্ষতিরও সম্মুখীন হতে হয়েছে।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার লিটন চন্দ্র দে জানান, নোয়াপাড়া স্টেশন থেকে ১২:৫৩ মিনিটে ট্রেনটি ছেড়ে আসে। সেই হিসেবে শায়েস্তাগঞ্জ স্টেশনে ১:২৫ মিনিটে পৌছানোর কথা ছিলো। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারনে ট্রেনটি আউটার সিগন্যালে থেমে যায়। ফলে সিলেটের সাথে রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা এক্ষুনি বলা যাচ্ছে না।

ভিজিএফের চাল চুরির প্রতিবাদ করায় যুবককে মারধর, তদন্ত শুরু

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে নতুন স্পেশাল ট্রেন চালু শুক্রবার

অবশেষে সিলেট বিভাগের পেট্রোল পাম্পে ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিক

ভূমধ্যসাগরে ছাতকের আরেক তরুণের মৃত্যু, শয্যাশায়ী মা হাসপাতালে ভাই

ঠিকাদারের কাছে জিম্মি বিদ্যালয়ের খেলার মাঠ, লিজ দিলেন প্রধান শিক্ষক

বাহুবলে পেট্রোল পাম্প মালিক সমিতির ধর্মঘটে দুর্ভোগ চরমে

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

বাগানে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, চা শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

সিলেটের সঙ্গে ১৬ ঘণ্টা ধরে রেলযোগাযোগ বন্ধ

লাইনে দাঁড়িয়ে তেল, গ্যাস না পেয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ