হোম > সারা দেশ > সিলেট

ওরা পলাতকের বংশধর, আর বাংলাদেশে ফিরবে না: এমপি কয়ছর

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ আসনীয় (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ।

আলোচনা সভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘পলাতকের বংশধর’ আখ্যা দিয়ে এমপি কয়ছর আহমেদ বলেন, ‘বাংলাদেশে যখনই ক্রাইসিস আসে, তখনই আবির্ভাব হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের।’

তিনি আরও বলেন, ‘২৫শে মার্চের গণহত্যার পর ২৬শে মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শুধু ঘোষণা দিয়েই তিনি থামেননি, সশরীরে যুদ্ধ করে লাল-সবুজের পতাকা উপহার দিয়েছেন। ৭৫-এর সিপাহি-জনতার বিপ্লবেও তাঁকে বন্দিদশা থেকে মুক্ত করে আনা হয়েছিল।’

গণতন্ত্র রক্ষায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপসহীন আন্দোলন করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর আন্দোলন করে তাঁর পতন ঘটিয়েছেন তারেক রহমান।’ ৫ আগস্টের পটপরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘শেখ হাসিনা যেভাবে পালিয়েছেন, তাঁর বাবাও সেভাবে পালিয়েছিলেন, তাঁর ছেলেও পালিয়েছে। ওরা পলাতকের বংশধর, ওরা আর বাংলাদেশে ফিরবে না।’

১২ ফেব্রুয়ারির নির্বাচনের প্রসঙ্গ টেনে এমপি কয়ছর বলেন, ‘নির্বাচনে দেশের মানুষ বিএনপি ও তারেক রহমানকে ম্যান্ডেট দিয়েছে। তিনিই এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী। “সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ”—এটাই তাঁর মূল রাজনৈতিক দর্শন।’

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক ও নাদির আহমদ।

জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক ইমরান হোসেন চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিবাস রঞ্জন দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ।

সংরক্ষণের অভাবে হারিয়ে যাচ্ছে সুলতানি আমলের প্রত্নসম্পদ

সুনামগঞ্জে খরায় বীজতলা ফেটে চৌচির

ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণ কাজে অনিয়মের অভিযোগ

গভীর রাতে সড়কের কাজ পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী, মান নিয়ে কড়া নির্দেশনা

সিলেটে আমেরিকা প্রবাসীর রক্তাক্ত লাশ উদ্ধার

সিলেটে আধুনিক ডেন্টাল হাব ও বিশেষায়িত হাসপাতাল স্থাপন করা হবে

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ-যুবলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

অতীতের ত্যাগের শিক্ষা নিয়ে বর্তমানের সম্ভাবনা কাজে লাগাতে হবে: হামিদুর রহমান আযাদ

বুকে ব্যথা নিয়ে হাসপাতালে প্রবাসীকল্যাণ মন্ত্রী

এক মাস আগেই পানিশূন্য সুনামগঞ্জের হাওর, বিপাকে কৃষকেরা