হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার সাবেক ইউপি সদস্য

উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ-সভাপতি ও মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. সজলু তালুকদারকে পুলিশ ‘ডেভিল হান্ট’ অভিযানে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বনগাঁও এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. সজলু তালুকদার (৪২) বনগাঁও গ্রামের মৃত আব্দুল মালেক তালুকদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সজলু তালুকদার মধ্যনগর থানায় গত বছরের নভেম্বর মাসে দায়ের হওয়া একটি রাজনৈতিক মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত ছিলেন। মামলার তদন্তের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি)এ.কে.এম.সাহাবুদ্দিন শাহীন বলেন,আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

সুনামগঞ্জে বাসের ধাক্কায় লেগুনাচালকসহ নিহত ২, আহত ৫

শ্রীমঙ্গলে বিপন্ন সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শ্রীমঙ্গলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬

শায়েস্তাগঞ্জে ১২০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

শ্রীমঙ্গলে ভূমি সেবা উদ্বোধন

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

কোটি টাকার ভারতীয় জিরাসহ ২ চোরাকারবারি আটক