হোম > সারা দেশ > সিলেট

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ ও কুলাউড়া (মৌলভীবাজার)

মৌলভীবাজার কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত প্রদীপ বৈদ্য (২২) উপজোর শরীফপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের শৈলেন্দ্র বৈদ্যের ছেলে। শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য আজিজুল হক দুরুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের লাশ বর্তমানে ভারতের কৈলাশহর হাসপাতালে রাখা হয়েছে বলে জানান আজিজুল হক দুরুদ। তিনি বলেন, বিএসএফ প্রদীপের বাঁ পায়ে গুলি করে। গুলিতে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান।

এ ব্যাপারে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম আপছার বলেন, ভারতের কৈলাশহর এলাকার ইরানী থানা পুলিশ আমাকে ফোন করে জানান বাংলাদেশের কুলাউড়ার শরীফপুর সীমান্তের দত্তগ্রাম এলাকার প্রদীপ বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। বিএসএফ তার লাশ ভারতে নিয়ে গেছে। তবে এ ব্যাপারে বিজিবির পক্ষ কোনো সংবাদ পাইনি।

এ ব্যাপারে বিজিবি ৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাকারিয়া বলেন, ঘটনাটি ঘটেছে ভারতের অভ্যান্তরে সীমান্তবর্তী এলাকায়। পুলিশ তদন্ত করবে, আমরা সহায়তা করবো। তবে এ ব্যাপারে কোনো জিডি বা মিসিং এর অভিযোগ কেউ করেনি। বিএসএফের পক্ষ থেকেও তাদের কিছু জানানো হয়নি।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম