হোম > সারা দেশ > সিলেট

ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখতে সক্রিয় কাজ করবে বিজিবি

কর্নেল বিএম তৌহিদ হাসান

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল রিজিউন (সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লা ও ময়মনসিংহ) অধিনায়ক বিজিবির কর্নেল বিএম তৌহিদ হাসান এএফডব্লিউসি (পিএসসি) বলেছেন, একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে বিজিবি নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে। শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুরে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশব্যাপী বিস্তৃত প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্য সামনে রেখেই এই প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিজিবি অধিনায়ক আরো জানান, সরাইল রিজিউনের অধীন ৪টি ব্যাটালিয়ন সিলেট, শ্রীমঙ্গল, কুমিল্লা ও ময়মনসিংহ ১৭ জেলার ৫৬টি সংসদীয় আসনে ৯২টি উপজেলায় ৩৩০ প্লাটুন (৬৬০০ জন) বিজিবি মোতায়েনের মাধ্যমে দায়িত্ব পালন করবে। সীমান্তবর্তী ছয়টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনি দায়িত্ব পালন করবে। বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে বিজিবি মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমানসহ হবিগঞ্জ, মাধবপুর ও চুনারুঘাটে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক