হোম > সারা দেশ > সিলেট

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির মানববন্ধন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ, দোষীদের দ্রুত বিচার ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় শহরের পৌর মার্কেটের সামনে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর বলেন, দেশে সাংবাদিকেরা বারবার হত্যা নির্যাতনের শিকার হচ্ছেন। কিন্তু দৃশ্যমান কোনো বিচার নেই। সাগর-রুনির চার্জশিট এখনও হয়নি। বিচারহীনতার কারণে সাংবাদিক তুহিনকে গলা কেটে হত্যা করা হয়েছে। নতুন এ বাংলাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে তুহিন হত্যাকারীদের ফাঁসির রায় কার্যকর করতে হবে। নতুবা দেশের জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মানববন্ধনে মাহবুবুর রহমান পীরের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ নুর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম হেলাল, এ, কে কুদরত পাশা, দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন।

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা