হোম > সারা দেশ > সিলেট

লন্ডনে বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিলেটের মহিব চৌধুরী

সিলেট ব্যুরো

ছবি: আমার দেশ

যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) নির্বাচনে প্রেসিডেন্ট পদে সিলেটের মহিব চৌধুরী বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার লন্ডনে বিবিসিসিআই কনফারেন্স হলে নির্বাচন শেষে নির্বাচন কমিশন নবনির্বাচিত কমিটির নাম ও ফলাফল ঘোষণা করেন। এ সময় আনুষ্ঠানিকভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে মহিব চৌধুরীর নাম ঘোষণা করা হয়।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুবাজপুরের কৃতী সন্তান মহিব চৌধুরী লন্ডন বাংলা প্রেসক্লাবের ফাউন্ডার প্রেসিডেন্ট ও সাপ্তাহিক নতুন দিন পত্রিকার সাবেক সম্পাদক।

নির্বাচনে কার্যকরী কমিটির অন্য কর্মকর্তারা হলেন—সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. সানাওয়ার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আবদুল ওয়াছে চৌধুরী,ডারেক্টর জেনারেল মুসলেহ আহমেদ, ডেপুটি ডারেক্টর জেনারেল আবদুল মুমিন,ফাইন্যান্স ডারেক্টর আবুল কালাম আজাদ ও মেম্বারশিপ ডাইরেক্টর মোস্তফা আহমেদ লাকি।

নবনির্বাচিত কমিটি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐক্যবদ্ধ, গতিশীল ও অগ্রগতিমুখী বিবিসিসিআই গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বিবিসিসিআই দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যে বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি, বাণিজ্য সম্প্রসারণ এবং বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নবনির্বাচিত কমিটি সেই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট মহিব চৌধুরী তার প্রতিক্রিয়ায় বলেন, চেম্বারের সহকর্মী ডাইরেক্টদের আস্থা ও সমর্থনের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা সবাই মিলে একটি শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক এবং কার্যকর বিবিসিসিআই গড়ে তুলতে কাজ করব, যা সদস্যদের স্বার্থ রক্ষা করবে এবং আগামী প্রজন্মের উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।

শ্রীমঙ্গলে হিমাগার না থাকায় ক্ষতির মুখে আনারসচাষিরা

পরিত্যক্ত ফেলে রাখায় লাভ হতে পারে ভারতের

বিএনপি নেতা কয়েস লোদীকে হত্যার হুমকি

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির ঘটনায় প্রিন্স রায় গ্রেপ্তার

সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন

সিলেটে ৪ চার ছাত্রলীগ কর্মীসহ ৩২ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৬৩

হবিগঞ্জ: ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

বিদায় সিলেট, আপনাদের ভালোবাসায় ধন্য

শাল্লায় নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সুরমার ভাঙনে দিশেহারা শান্তিগঞ্জের ৩ গ্রামের মানুষ