হোম > সারা দেশ > সিলেট

বন্ধুর বাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, দুদিন পর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের জগন্নাথপুরের কুশিয়ারা নদী থেকে ৩২ বছর বয়সী মছব্বির আহমদ নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের দীঘলবাগ (মরাকালনীরচর) এলাকার কুশিয়ারা নদী থেকে ওই যুবকের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ।

মছব্বির আহমদ মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গত বুধবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার মীরপুর গ্রামের এক বন্ধুর বাড়ি থেকে নৌকাযোগ ফেরার পথে মনু নদীতে পড়ে নিখোঁজ হন মছব্বির আহমদ। ঘটনার পরদিন মছব্বিরের বড় ভাই আলাল মিয়া মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ঘটনার দুদিন পর শুক্রবার রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীতে ভাসমান লাশ পাওয়ার সংবাদে আলাল মিয়া এসে তার ভাইকে শনাক্ত করেন। এ ব্যাপারে আলাল মিয়া মুঠোফোনে বলেন, গত বুধবার আমার ভাই তার এক বন্ধুর বাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়। শুনেছি নদী পার হতে গিয়ে নৌকা থেকে সে পড়ে যায়। কিন্তু কীভাবে পড়েছে তা জানি না।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

সিলেট বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

দিরাইয়ে এক সঙ্গে স্বামী স্ত্রীর আত্মহত্যা

শ্রমিক সংকটে কাটা যাচ্ছে না ধান, মিলছে না হারভেস্টার

সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষকেরা

গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত: বাণিজ্যমন্ত্রী

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

সিলেট মহানগরে ব্যাপক ধরপাকড়, আটক ১১৮