হোম > সারা দেশ > সিলেট

বিএনপি নেতা কয়েস লোদীকে হত্যার হুমকি

সিলেট ব্যুরো

ছবি: রেজাউল হাসান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় তিনি আমার দেশকে বিষয়টি নিশ্চিত করে জানান, অজ্ঞাত ব্যক্তি বা গোষ্ঠী বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তাকে হত্যার হুমকি দিয়েছে।

কয়েস লোদী জানান, সন্ধ্যায় হত্যার হুমকির বিষয়টি আমি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারকে মৌখিকভাবে জানিয়েছি। সবগুলো লিংক পাঠিয়েছি। পাশাপাশি আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এয়ারপোর্ট থানায় করেছি।

তিনি বলেন, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে জনসেবামূলক দায়িত্ব পালনকালে এ ধরনের হুমকি উদ্বেগজনক। বিষয়টির সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।

তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তবে কী কারণে এ হত্যার হুমকি দেওয়া হয়েছে সেই বিষয়ে আমি কিছুই জানি না।

হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে তালা ও ডিসি সারওয়ার আলমের বদলি ইস্যুতে গত দুদিন ধরে ফেসবুকে কিছু আইডি থেকে রেজাউল হাসান কয়েস লোদীর সমালোচনা করা হয়।

উল্লেখ, রেজাউল হাসান কয়েস লোদী বর্তমানে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বেও রয়েছেন। তাকে হত্যার হুমকির ঘটনায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

'মোহন লাল' নামের এক আইডি থেকে অশ্লীল ভাষায় গালি দিয়ে তাকে ৭২ ঘণ্টার মধ্যে সরিয়ে দেওয়ায় হুমকি দেয়া হয়েছে।

মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তির ঘটনায় প্রিন্স রায় গ্রেপ্তার

সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন

সিলেটে ৪ চার ছাত্রলীগ কর্মীসহ ৩২ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৬৩

হবিগঞ্জ: ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

বিদায় সিলেট, আপনাদের ভালোবাসায় ধন্য

শাল্লায় নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

সুরমার ভাঙনে দিশেহারা শান্তিগঞ্জের ৩ গ্রামের মানুষ

নবীগঞ্জে এক ব্যক্তির লাশ উদ্ধার

বাহুবল উপজেলা বিএনপির সাবেক সভাপতির ইন্তেকাল

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান