হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে সেনাবাহিনীর লাঠিচার্জে পণ্ড মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে সেনাবাহিনীর লাঠিচার্জে পণ্ড করা হয়েছে মেডিকেল শিক্ষার্থীদের অবরোধ। রোববার সকাল ১০টা থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের সামনে বাঁশের বেড়িকেড দিয়ে অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজট হয়।

পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিতে অনুরোধ করেন। এসময় দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এরপর লাঠিচার্জ শুরু করে সেনাবাহিনী। প্রায় দেড় ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সেনাবাহিনী। এসময় কয়েকজন শিক্ষার্থী আহত হন। এখন ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।

ঘটনার পর সেনাবাহিনীর মেজর মেজবাহ উদ্দিন জানান, সড়ক অবরোধ করায় শিক্ষার্থীদের সরানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক