হোম > সারা দেশ > সিলেট

কুলাউড়ায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক ফার্মেসি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুর রহমান ফুল মিয়া (৫২) পৃথিমপাশা ইউনিয়নের পুরশাই গ্রামের বাসিন্দা এবং কুলাউড়া পৌর শহরের কনক ফার্মেসির মালিক।

পুলিশ ও এলাকা সূত্রে জানা যায়, আনুমানিক রাত ১০টার দিকে পৌর শহরের স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখের মূল সড়ক পারাপারের সময় একটি দ্রুতগতি সম্পন্ন মোটরসাইকেল ব্যবসায়ী সাইফুর রহমান ফুল মিয়াকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় লুটিয়ে পড়ে গুরুতর আহত হন। মূমূর্ষ অবস্থায় স্থানীয় লোকজন তাকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মোটরসাইকেলটি জব্দ করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্যা সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল জব্দ করেছে।

সুনামগঞ্জে বাসের ধাক্কায় লেগুনাচালকসহ নিহত ২, আহত ৫

শ্রীমঙ্গলে বিপন্ন সবুজ ফণিমনসা সাপ উদ্ধার

বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশুদের মূলধারায় সম্পৃক্ত করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

শ্রীমঙ্গলে শ্রমিকদের দুই গ্রুপের সংঘর্ষে সাংবাদিকসহ আহত ১৬

শায়েস্তাগঞ্জে ১২০ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি

শ্রীমঙ্গলে ভূমি সেবা উদ্বোধন

নবীগঞ্জে দুই শিক্ষিকার স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১

মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন

সিলেট সীমান্তে বিএসএফের গুলি, পাল্টা জবাব বিজিবির

কোটি টাকার ভারতীয় জিরাসহ ২ চোরাকারবারি আটক