হোম > সারা দেশ > সিলেট

নবীগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১১টায় ঢাকা-সিলেট মহাসড়কের মজলিশপুরে বিবিয়ানায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিঠুয়া গ্রামের মজু মিয়ার ছেলে মঈনুল ইসলাম ইমন (২১) ও নিয়ামতপুর গ্রামের ছমির মিয়ার ছেলে ইজাজুল ইসলাম (২০।

স্থানীয় সূত্রে জানা যায়, বিবিয়ানা পাওয়ার প্লান্টের একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত গতিতে প্লান্টের ভিতর ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী চালকের মৃত্যু হয়। গুরুতর আহত অপর মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যায়।

এ সময় স্থানীয় জনতা উত্তেজিত হয়ে ঢাকা সিলেট মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যানচলাচল বন্ধ করে রাখেন। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের এ তথ্য নিশ্চিত করেছেন।

ভিজিএফের চাল চুরির প্রতিবাদ করায় যুবককে মারধর, তদন্ত শুরু

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে নতুন স্পেশাল ট্রেন চালু শুক্রবার

অবশেষে সিলেট বিভাগের পেট্রোল পাম্পে ধর্মঘট প্রত্যাহার, সরবরাহ স্বাভাবিক

ভূমধ্যসাগরে ছাতকের আরেক তরুণের মৃত্যু, শয্যাশায়ী মা হাসপাতালে ভাই

ঠিকাদারের কাছে জিম্মি বিদ্যালয়ের খেলার মাঠ, লিজ দিলেন প্রধান শিক্ষক

বাহুবলে পেট্রোল পাম্প মালিক সমিতির ধর্মঘটে দুর্ভোগ চরমে

১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

বাগানে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, চা শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতি

সিলেটের সঙ্গে ১৬ ঘণ্টা ধরে রেলযোগাযোগ বন্ধ

লাইনে দাঁড়িয়ে তেল, গ্যাস না পেয়ে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ