হোম > সারা দেশ > সিলেট

যাদুকাটায় বিজিবির অভিযানে সেইভ মেশিনসহ ১০ নৌকা জব্দ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) যাদুকাটা- ১ বালুমহালের ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১০টি নৌকা ও একটি সেইভ মেশিন জব্দ করেছে। সোমবার সকাল আনুমানিক ১০টায় লাউরগড় বিওপির জেসিও-৯০২৫ সুবেদার মো. মোস্তফা কামালের নেতৃত্বে বিজিবির একটি টহল দল সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৫০০ গজ ভেতরে যাদুকাটা নদী এলাকায় নিয়মিত টহলে যায়। এ সময় টহল দলটি ইজারা-বহির্ভূত স্থান থেকে সেইভ মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেখে অভিযান পরিচালনা করে।

অভিযানে আনুমানিক ২০ ঘনফুট বালু, একটি সেইভ মেশিন, ইঞ্জিনচালিত কাঠবডি নৌকা-৬টি, ইঞ্জিনযুক্ত কাঠবডি নৌকা-৩টি এবং একটি বারকী নৌকা—মোট ১০টি নৌকা আটক করা হয়। আটককৃত নৌকা, যন্ত্রপাতি ও মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি লাউরগড় বিওপির সদস্যরা দিন-রাত টহল জোরদার রেখেছে এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর অবস্থানে রয়েছে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব