হোম > সারা দেশ > সিলেট

কুলাউড়ায় পিকআপচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পিকআপভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে কুলাউড়া-বড়লেখা মহাসড়কের আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের দক্ষিণ জাঙ্গীরাই গ্রামের মো. দুলু মিয়ার ছেলে জাবেদ (২০), একই উপজেলার ভবানীপুর গ্রামের মো. নুরু মিয়ার ছেলে রিয়াদুল ইসলাম (১৯)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, মোটরসাইকেলটি কুলাউড়ার দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে দুজন ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান মোল্ল্যা জানান, দুইজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ