হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও দোকানপাট ভাঙচুর-লুটপাটের ঘটনা ঘটেছে। এতে পুরো শহর একপর্যায়ে রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শুক্রবার (৪ জুলাই) রাত ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে একই ঘটনায় সংঘর্ষ হয়। এসময় পৌর শহরের ট্রাফিক পয়েন্ট ও আশপাশে সহিংসতা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যৌথ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, উপজেলার তিমিরপুর গ্রামের এক ব্যক্তির সাথে ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আশাহীদ আলী আশার কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে আশার পক্ষ নিয়ে আনমনু গ্রামের যুবলীগ নেতা কাজল ও বাদলসহ একদল লোক খসরু মিয়ার ওপর হামলা চালায়।

পরে তিমিরপুর গ্রামের দুই শিক্ষার্থীকে নবীগঞ্জ শহরের আনমনু পয়েন্ট থেকে ধরে নিয়ে গিয়ে ব্যাপক মারধর ও নির্যাতন করা হয়। পুলিশ গিয়ে আহত শিক্ষার্থীদের উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

এ খবর ছড়িয়ে পড়লে তিমিরপুর গ্রামের লোকজন বাজারে জড়ো হয়। এসময় দু’পক্ষের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে ৪-৫টি ব্যাবসা প্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাট করা হয়। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে। বাজার এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মাদকাসক্ত ছেলের নির্যাতন থেকে বাঁচতে ইউএনওর কাছে মায়ের অভিযোগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হাতাহাতি, ভিসি-প্রক্টরসহ আহত ৮

সুনামগঞ্জে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জোরালো হচ্ছে রেজা কিবরিয়াকে অর্থমন্ত্রী করার দাবি

সিলেট-৫ আসনে শিক্ষক থেকে সংসদ সদস্য

জামায়াতের নির্বাচনি সভায় বক্তব্য, চাকুরি গেল ইমামের

সিলেটের ৬ আসনে জামানত হারিয়েছেন যারা

প্রায় ৩০ বছর পর বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন

সিলেটের ছয় আসনে জামানত হারালেন ২০ প্রার্থী

বাবার পথ ধরে সংসদে মুক্তাদির ও রেজা কিবরিয়া