হোম > সারা দেশ > সিলেট

বিজিবির অভিযানে ১ কোটি ৩১ লক্ষ টাকার ভারতীয় পণ্য আটক

সিলেট ব্যুরো

বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ৩১ লক্ষ টাকার চোরাচালানী পণ্য আটক করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার রাতব্যাপী সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে নগরীর আখালিয়ায় ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদরে এক প্রেস ব্রিফিং ৪৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ নাজমুল হক চোরাচালান বিরোধী অভিযানের এ তথ্য জনানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন কালাইরাগ, দমদমিয়া, সোনালীচেলা, বাংলাবাজার ও তামাবিল বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় জিরা, মাইফেয়ার ক্রিম, পন্ডস ও হোয়াইটটোন ফেসওয়াস, কাবেরী মেহেদী, কিটক্যাট চকলেট, চিনি, গরু, সুপারি, কম্বলসহ নানা পণ্য আটক করা হয়।

এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ এবং অবৈধভাবে বালু উত্তোলনকারী একটি নৌকাও জব্দ করা হয়।

অপরদিকে, ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল-দল সেনাবাহিনীর সহযোগিতায় সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার চিকনাগুল এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে। এসময় বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজসহ তিনটি গাড়ি আটক করা হয়।

বিজিবির তথ্যানুসারে, রাতব্যাপী এসব অভিযানে মোট আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩১ লক্ষ ৭৩ হাজার ৩৬৫ টাকা।

এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব