হোম > সারা দেশ > সিলেট

ভুয়া চিকিৎসক কাজল নাথের ৩ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় কাজল নাথ নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে উপজেলার দেবনাথ মেডিকেল সার্ভিস নামের একটি চেম্বারে রোগী দেখার সময় কাজল নাথকে আটক করা হয়। এ সময় তিনি চিকিৎসক না হয়েও রোগী দেখা, ভুয়া আল্ট্রাসনোগ্রাম করা এবং রিপোর্টে স্বাক্ষর দিচ্ছিলেন বলে প্রমাণ মেলে।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে স্বাস্থ্যসেবার নামে জনগণের জীবনহানির আশঙ্কাজনিত অপরাধে মোবাইল কোর্ট তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত