হোম > সারা দেশ > সিলেট

সীমান্তে ২৪টি ইলেকট্রিক ডিটনেটর বিস্ফোরক উদ্ধার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ সীমান্ত থেকে ২৪ টি বিস্ফোরক (ইলেকট্রিক ডিটনেটর) উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার সকাল আটটায় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের মাইজহাটি এলাকা থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। 

বিজিবি জানায়, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে ও নাশকতার উদ্দেশে এসব বিস্ফোরক আমদানি করা হতে পারে। তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত থেকে পলিথিনে মোড়ানো ২৪টি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডেটনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস  (IED) প্রস্তুত করা সম্ভব।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলাধীন চারাগাঁও সীমান্ত থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩