হোম > সারা দেশ > সিলেট

সিলেটের ৬টি আসনেই মনোনয়ন দিয়েছে জামায়াত

সিলেট ব্যুরো

ছবি: আমার দেশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১০ দলীয় জোট হিসেবে নির্বাচন করছে জামায়াত। তবে নির্বাচনে সিলেটের ৬টি আসন থেকেই মনোনয়ন দিয়েছে জামায়াত।

এর মধ্যে সিলেট-১ আসনে (মহানগর ও সদর) জেলা জামায়াতে আমীর মাওলানা হাবিবুর রহমান, সিলেট-২ আসনে (বিশ্বনাথ ও ওসমানীনগর) জেলা নায়েবে আমীর অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে মাওলানা লোকমান আহমদ, সিলেট-৪ (গোয়াইনঘাট-জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে জেলা সেক্রেটারী মোহাম্মদ জয়নাল আবেদীন, সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে জেলা নায়েবে আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান এবং সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন মনোনয়ন পত্র দাখিল করেন।

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামসহ সিলেট জেলা ও মহানগর দায়িত্বশীল, স্ব স্ব এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষকে সাথে প্রার্থীগণ মনোনয়ন পত্র দাখিল করেন।

ভয়াবহ খরার কবলে কুলাউড়ার চা-বাগান, উৎপাদনে ধস

বিভিন্ন দপ্তর দলীয়করণে জবাব চাইব সংসদে : নাহিদ ইসলাম

ঈদ সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন মনিপুরী তাঁতশিল্পীরা

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে খুন, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার

কমলগঞ্জে ফাগুয়া উৎসবে ভারতীয় সহকারী হাইকমিশনার

সংসদে প্রতীক বিষয়ে সিদ্ধান্তের পর স্থানীয় সরকার নির্বাচন

দুই যুগ পর সিলেট অডিটোরিয়াম ফিরছে সাইফুর রহমানের নামে

নতুন নীতিমালা বাতিলের দাবিতে সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

প্রশাসনিক সভায় রেজা কিবরিয়ার স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

সিলেটে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল