হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জ- ৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

উপজেলা প্রতিনিধি, জগন্নাথপুর (সুনামগঞ্জ)

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে মনোনয়ন ফরম দাখিল করেছেন খেলাফত মজলিসের প্রার্থী ও দলটির যুক্তরাজ্য শাখার সহ-সাধারণ সম্পাদক শেখ মুশতাক আহমেদ। শনিবার বেলা ২টায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়ন ফরম দাখিল করেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বরকত উল্লাহ এ মনোনয়ন ফরম গ্রহণ করেন।

সাংবাদিকদের সঙ্গে শেখ মুশতাক আহমেদ বলেন, সুনামগঞ্জ- ৩ আসনটি ঐতিহাসিকভাবে দেওবন্দি, ফুলতলি মাসলাক ঘরানার অধ্যুষিত এলাকা। এই আসনে ৮ দলীয় জোটের প্রার্থীকে অবশ্যই এমন হতে হবে যিনি এই দুই মাসলাকের ভোটারদের কাছেই সমানভাবে গ্রহণযোগ্য। যিনি ব্যাপক ভোটারদের আকৃষ্ট করতে সক্ষম হবেন।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, আমরা মনে করি, আমাদের এই এলাকার সব ধরনের ভোটারদের কাছে বেশি আকর্ষণ করার সামর্থ্য রয়েছে। এই লক্ষ্যেই প্রত্যাশিত ৮ দলীয় জোটের প্রার্থী হিসেবে আগামী সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার উদ্দেশ্যে আমরা মনোনয়ন ফরম দাখিল করেছি।

মনোনয়নপত্র দাখিলকালে শেখ মুশতাক আহমেদের সাথে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি শাখাওয়াত হোসেন মোহন, সহ-সাধারণ সম্পাদক মাও. বুরহান উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাও. মো. নুরুল ইমান, জগন্নাথপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম