হোম > সারা দেশ > সিলেট

মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, মাধবপুর (হবিগঞ্জ)

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে (পুরাতন) মাধবপুরের সুরমা চা বাগানের ২০নং চা সেকশনের র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে মৌলভীবাজার জেলার কমলগঞ্জের মৃত্তিক চা বাগানের রবি উরাংয়ের ছেলে জনক উরাং (৪০) ও চুনারুঘাট উপজেলার রামগঙ্গা চা বাগান এলাকার মৃত কমন ভৌমিকের ছেলে দুলাল ভৌমিককে (৩৫) গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

এ ব্যাপারে মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে