হোম > সারা দেশ > সিলেট

স্বাধীনতা ও জাতীয় চেতনার প্রতীক জিয়াউর রহমান: সৈয়দ ফয়সল

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মো. ফয়সল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের দেশের জন্য এক অনন্য নিদর্শন। তার ত্যাগ ও নেতৃত্ব দেশের স্বাধীনতা ও জাতীয় চেতনার প্রতীক। আমি তার সমাধিতে দাঁড়িয়ে প্রার্থনা করছি, যেন আমাদের দেশ শান্তি, সমৃদ্ধি এবং উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে।

শনিবার সকাল ১০টায় রাজধানীর শেরে বাংলানগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এসময় দুই উপজেলা দলীয় নেতাকর্মী ও তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

সৈয়দ ফয়সল বলেন, শহীদ রাষ্ট্রপতির আদর্শ আমাদের পথপ্রদর্শক। তার ত্যাগ ও আত্মত্যাগ থেকে আমরা শিখি সততা, দায়িত্ববোধ এবং সমাজসেবার মহত্ত্ব। তার সেই আদর্শ অনুসরণ করে জনগণের কল্যাণে কাজ করতে হবে।

সমাধি পরিদর্শনের সময় স্থানীয় নেতৃবৃন্দ ও দলের কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সৈয়দ ফয়সল দোয়া পাঠ করেন এবং উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জানান।

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে