হোম > সারা দেশ > সিলেট

সুন্দর বাংলাদেশ গড়তে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান লুনার

সিলেট ব্যুরো

আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নিখোঁজ এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।

মঙ্গলবার বিকেলে সিলেটের বিশ্বনাথ পৌর শহরে বিশ্বনাথ স্পোর্টস ডেভোলপমেন্ট ট্রাষ্টের নিজস্ব ফুটবল মাঠ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

লুনা বলেন, বিএনপি সবসময় খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেছে। আগামীতেও যুব সমাজের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও খেলাধুলার মান উন্নয়নের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে।

ইলিয়াসপত্নী আরও বলেন, বাংলাদেশের উন্নয়ন, রাজনীতি ও সমাজ গঠনে প্রবাসীরা অনন্য ভূমিকা রেখে চলেছেন। দেশের অর্থনীতিকে সচল রাখতে তাদের প্রেরিত রেমিট্যান্স যেমন অক্সিজেনের মতো কাজ করছে, তেমনি দেশের গণতন্ত্র ও মানবাধিকারের আন্দোলনেও প্রবাসীরা অগ্রণী ভূমিকা রাখছেন।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব