হোম > সারা দেশ > সিলেট

লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে গাড়ি পার্কিং নিষেধাজ্ঞা পাঁচ দিন পর প্রত্যাহার করেছে বন বিভাগ।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বনসংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “পার্কিং বন্ধ থাকায় পর্যটকদের ভোগান্তির বিষয়টি বিবেচনা করে কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।”

এর আগে বহুল প্রচারিত "দৈনিক আমার দেশ" পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে গাড়ি পার্কিং নিষিদ্ধ করায় পর্যটকদের দুর্ভোগের সংবাদ প্রকাশিত হয়।

উল্লেখ্য, গত ১ অক্টোবর থেকে পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণ দেখিয়ে কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই হঠাৎ গাড়ি পার্কিং নিষিদ্ধ করে দেয় বন বিভাগ। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগত পর্যটকরা।

চিকিৎসা সেবায় মেডিসিন ছাড়াই স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব: প্রবাসীকল্যাণমন্ত্রী

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র জব্দ

সিলেট সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য আটক

স্বাস্থ্য খাতে ৬ শতাংশ বরাদ্দের সুফল নিশ্চিত করতে হবে

বাহুবলে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আজমিরীগঞ্জে দর্শনার্থীর মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

হবিগঞ্জের সাটিয়াজুরী আধুনিক রেলস্টেশন অলস পড়ে আছে

২৩ বছরের সেবার স্বীকৃতি, রাজকীয় বিদায় পেলেন মুয়াজ্জিন গোলাম কবির

পাথরবোঝাই ট্রাক জব্দ করায় উত্তেজনা, মহাসড়ক অবরোধ

সিলেটকে দেশের প্রধান শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে