হোম > সারা দেশ > সিলেট

সাড়ে ৬ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার)

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া এলাকায় সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় সাড়ে ছয় ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় রেল চলাচল বন্ধ থাকায় চারটি ট্রেনের সময়সূচিতে বিপর্যয় ঘটে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিকল পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটিকে শ্রীমঙ্গল রেলস্টেশনে নিয়ে যাওয়ার পর রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. রুমান আহমেদ জানান, পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকাগামী পারাবত এক্সপ্রেস, ঢাকাগামী জয়ন্তিকা এক্সপ্রেস, সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের সময়সূচিতে মারাত্মক বিপর্যয় ঘটে।

জানা গেছে, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস কমলগঞ্জের মাগুরছড়া এলাকায় পৌঁছালে হঠাৎ এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে বিকল্প হিসেবে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন পাঠানো হয়। তবে পাহাড়িকা এক্সপ্রেসে ওই ইঞ্জিন সংযুক্ত করার পর আবার হুক ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটে।

পরবর্তীতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আটকে থাকা পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশনে টেনে নেওয়া হলে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ফ্যামিলি কার্ড নির্ভর না হয়ে উৎপাদনমুখী কাজে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী

সরকারি দলের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন শুরু হয়ে গেছে: সৈয়দ আবদাল আহমদ

বাহুবলে বোনের দেবরকে ফাঁসাতে গৃহবধূ হত্যা

ব্রিজ নির্মাণের ২০ বছরেও হয়নি সংযোগ সড়ক

সুনামগঞ্জ সীমান্তে ১৮৯০ পিস ইয়াবাসহ তরুণ আটক

শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ পাঁচ ঘণ্টা পর উদ্ধার

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে জমিয়তের বিক্ষোভ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার কাছে ওসমানীনগরবাসীর ৬ দফা দাবি

মৌলভীবাজারে দুই ভারতীয় নাগরিক আটক

জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার