হোম > সারা দেশ > সিলেট

দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে: জি কে গউছ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী জি কে গউছ বলেছেন, “গত ১৭ বছর আওয়ামী লীগ মানুষের গণতান্ত্রীক অধিকার জোড় করে কেড়ে নিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে ২০২৪-এর ৩৬ জুলাই আন্দোলনে পালিয়ে যাওয়া সরকার পরাজিত হয়েছে। আজকে আমরা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত। তাই সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে “

শনিবার বেলা ১১টায় শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী বাজারে পথসভায় এসব কথা বলেন তিনি।

জি কে গউছ বলেন, বাংলাদেশের মানুষ বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে অবস্থান নিয়েছে। ধানের শীষ উন্নয়নের প্রতীক, গণতন্ত্রের প্রতীক, সমৃদ্ধির প্রতীক, ইসলামী মূল্যবোধের প্রতীক, সম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক, শান্তির প্রতীক, মানুষের আস্তা ও বিশ্বাসের প্রতীক। ধানের শীষে ভোট দিতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

ওয়ার্ড বিএনপির সভাপতি দুদন মিয়ার সভাপতি ও উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল, ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল করিম, সহসভাপতি আব্দুল হাই, আব্দুস শহিদ প্রমুখ।

সিলেটে খাল খননে অংশ নেবে ৫০ হাজার মানুষ, রোপণ হবে ১০ লাখ গাছ

সুবিপ্রবি ও ইবনে সিনার সমঝোতা স্মারক স্বাক্ষর

সিলেটে হামের রোগী বাড়ছে, আরো দুই শিশুর মৃত্যু

সরকারি নকশার বাইরে ব্যক্তি জমিতে খাল খননের অভিযোগ ইউএনওর বিরুদ্ধে

পাওনা টাকা নিয়ে দুই পরিবারের সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

ধর্মপাশায় ৫ জন অনলাইন জুয়াড়ি আটক

বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডে জেলায় প্রথম মাস্টারবাড়ি ট্রেনিং ইনস্টিটিউট

হাওরে রাতের আঁধারে বেড়িবাঁধ কেটে দিলো দুর্বৃত্তরা

হবিগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জগন্নাথপুরে স্কুলের পাশে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার