হোম > বাণিজ্য

আমদানিতে অগ্রিম পরিশোধ বাড়িয়ে ২০ হাজার ডলার করা হলো

অর্থনৈতিক রিপোর্টার

জরুরি পণ্য আমদানির ক্ষেত্রে এখন থেকে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি ছাড়াই সর্বোচ্চ ২০ হাজার ডলার অগ্রিম পরিশোধ করতে পারবে ব্যাংক। এতদিন সর্বোচ্চ ১০ হাজার ডলার পর্যন্ত পরিশোধের অনুমতি ছিল।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। চাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট মোকাবিলায় আমদানিতে অগ্রিম পরিশোধ ১০ হাজার ডলার থেকে ২০ ডলার করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যকে সহজ করা এবং আমদানি প্রক্রিয়া আরও কার্যকর করার লক্ষ্যে, বাংলাদেশ ব্যাংক আমদানির ক্ষেত্রে অগ্রিম অর্থপ্রদানের সীমা বাড়িয়েছে। এখন থেকে আমদানিকারকরা ২০ হাজার ডলার পর্যন্ত রিপেমেন্ট গ্যারান্টি ছাড়া অগ্রিম পরিশোধ করতে পারবেন, যেখানে আগে এই সীমা ছিল ১০ হাজার ডলার।

একইসঙ্গে রপ্তানিকারকদের রিটেনশন কোটা হিসাব থেকে অগ্রিম অর্থপ্রদানের সীমা ২৫ হাজার ডলার থেকে বাড়িয়ে ৫০ হাজার ডলার করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, এটি ক্ষুদ্র ও মাঝারি আমদানিকারকদের জন্য বিশেষভাবে সহায়ক হবে। এই সীমা বৃদ্ধি আমদানিকারকদের জন্য কম খরচে ও দ্রুত সময়ে অর্থপ্রদান সম্ভব করে তুলবে, ফলে সময় এবং অতিরিক্ত খরচ উভয়ই কমবে।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন

বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না

চেয়ারম্যানের পর বিএসইসিতে তিন কমিশনার নিয়োগ

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান

যে কারণে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের হঠাৎ পদত্যাগ

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

টার্নওভার ভিত্তির পরিবর্তে আসছে সুনির্দিষ্ট ভ্যাট

দেশের প্রত্যেক মানুষের কথা চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে