হোম > বাণিজ্য

দুইদিনে ৫ ব্যাংক থেকে ১০৭ কোটি টাকা উত্তোলন: গভর্নর

অর্থনৈতিক রিপোর্টার

সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামি ব্যাংক থেকে গ্রাহকরা গত দুইদিনে ১০৭ কোটি ৭৭ লাখ টাকার আমানত উত্তোলন করেছে। এ সময় নতুন আমানত জমা হয়েছে ৪৪ কোটি টাকা।

সোমবার বাংলাদেশ ব্যাংকের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, স্কিম ঘোষণার পর যে শঙ্কা ছিল সেটা সুন্দরভাবে সামলাতে পেরেছি। কারণ যেভাবে টাকা উত্তোলনের আশঙ্কা করেছি সেটি হয়নি।

গত দুইদিনে ১৩ হাজার ৩১৪ টি লেনদেন হয়েছে। এ লেনদেনের মাধ্যমে ১০৭ কোটি ৭৭ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। সবচেয়ে বেশি এক্সিম ব্যাংক থেকে ৬৬ কোটি টাকা। তবে এ সময় ৪৪ কোটি টাকার নতুন আমানত এসেছে।

গভর্নর বলেন, আমানতকারীদের কোনো ভয় নেই। তাদের সব আমানত এখানে নিরাপদ থাকবে। যারা নতুন আমানত রাখবে তাঁরা যেকোনো সময় তুলে নিতে পারবে।

কর ফাঁকি রোধে স্বয়ংক্রিয় ইন্টিগ্রেটেড প্রোফাইল চালু করবে এনবিআর

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে উদ্যোক্তা তৈরির উদ্যোগ

অননুমোদিত ৩১ ঋণ অ্যাপ নিয়ে সতর্ক করল বিএফআইইউ

প্রণোদনা প্যাকেজে ৪১ হাজার কোটি টাকা দেবে ১৭ ব্যাংক

খেলাপি ঋণ আদায়ে একীভূত ৫ ব্যাংকের ১০ হাজার মামলা

রেমিট্যান্স-রিজার্ভে স্বস্তি ফিরলেও অর্থনীতির সংকট কাটেনি

দুই লাখ ৮৪ হাজার কোটি টাকার ঋণ পরিশোধের চাপে সরকার

টেকসই জ্বালানি নিরাপত্তার মহাপরিকল্পনা করেছে সরকার

স্বর্ণ চোরাচালানের নিরাপদ করিডর, হোতারা অধরা

একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা সেপ্টেম্বর থেকে প্রয়োজনীয় টাকা তুলতে পারবেন