হোম > বাণিজ্য

বাংলাদেশে ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চায় আরব আমিরাত

অর্থনৈতিক রিপোর্টার

বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি বলেছেন, দক্ষ মানবসম্পদ তৈরি করতে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশে সেমি গভর্নমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চায়।

বুধবার বিকেলে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিস কক্ষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে বৈঠকে তিনি এ ইচ্ছার কথা জানান।

বৈঠকে তারা দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়ন, দক্ষ জনশক্তি রপ্তানি, ভিসা চালু, বাণিজ্য-বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত বলেন, সংযুক্ত আরব আমিরাতে দ্বিতীয় সর্বোচ্চ ৮০ হাজার বাংলাদেশি রয়েছে। দক্ষ শ্রমিক কোটায় এখনও বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এদেশে দক্ষ মানবসম্পদ তৈরি করতে সংযুক্ত আরব আমিরাত সেমি গভর্নমেন্ট ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চায়।

রাষ্ট্রদূতকে বাণিজ্য উপদেষ্টা বলেন, সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের আর্থসামাজিক বিকাশে ভূমিকা রাখছে।

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের বিনিয়োগ রয়েছে উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশেও বর্তমানে বিনিয়োগ পরিবেশ ভালো। সংযুক্ত আরব আমিরাত সরকার ও সেদেশের ব্যবসায়ীগণ এ দেশের অর্থনৈতিক অঞ্চলসমূহে বিনিয়োগ সুবিধা গ্রহণ করে লাভবান হতে পারে। এসময় তিনি বাংলাদেশি শ্রমিকদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা সুবিধা পুনরায় চালু করার আহ্বান জানান।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আব্দুর রহিম খান উপস্থিত ছিলেন।

অনিয়মের কারণে ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডিকে অপসারণ

বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে বৈঠক

রাজস্ব আহরণে ঘাটতি ৯৭ হাজার ৮৯০ কোটি টাকা

সরকারের ৫২ দিনে ব্যাংক ঋণ ৪৪ হাজার কোটি টাকা

অন্য পণ্য না নিলে মিলছে না বোতলজাত তেল

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম, এখন দেশে ভরি কত

জাঙ্ক কোম্পানির দখলে শেয়ারবাজার

বিডার ওয়ান স্টপ সার্ভিসে যুক্ত হলো পাঁচ ব্যাংক

এফবিসিসিআইকে অরাজনৈতিক ও কার্যকর সংগঠন করার আহ্বান বাণিজ্যমন্ত্রীর

আইএমএফের সঙ্গে তেলের দামবৃদ্ধির সম্পর্ক নেই: অর্থমন্ত্রী