হোম > বাণিজ্য

যমুনা ব্যাংকের উদ্যোগে রাজশাহীতে আর্থিক সাক্ষরতা কর্মসূচি

আতিকুর রহমান নগরী

সাম্প্রতিক যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী জেলার পবা উপজেলাধীন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে অত্র বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান মো. আব্দুস সোবহান।

তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তরুণ প্রজন্মের মাঝে আর্থিক শৃঙ্খলা ও সঞ্চয়ের ধারণা ছড়িয়ে দেওয়া আমাদের সবার দায়িত্ব।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সভাপতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান ও রাজশাহী শাখার ব্যবস্থাপক মো. হাসানুর রহমান। প্রোগ্রামটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এতে অত্র স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন

বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধিতে চাপে সাধারণ মানুষ

বন্ধ শিল্প চালুতে ২০ হাজার কোটি টাকার তহবিল, অর্থপাচারে জড়িতরা ঋণ পাবে না

চেয়ারম্যানের পর বিএসইসিতে তিন কমিশনার নিয়োগ

বিএসইসির চেয়ারম্যান হলেন মাসুদ খান

যে কারণে বিএসইসি চেয়ারম্যান ও কমিশনারদের হঠাৎ পদত্যাগ

এক ঘণ্টা কলমবিরতি পালনের কোনো নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের এমডি

বিএসইসির চেয়ারম্যানসহ চার কমিশনারের পদত্যাগ

টার্নওভার ভিত্তির পরিবর্তে আসছে সুনির্দিষ্ট ভ্যাট

দেশের প্রত্যেক মানুষের কথা চিন্তায় রেখে বাজেট দেওয়া হবে