হোম > বাণিজ্য

তৈরি পোশাক রপ্তানিতে যেভাবে মিলবে প্রণোদনা

অর্থনৈতিক রিপোর্টার

ছবি: সংগৃহীত

সাব-কন্ট্রাক্টিং প্রক্রিয়ায় উৎপাদিত ও রপ্তানিকৃত তৈরি পোশাক এবং বস্ত্রজাত পণ্যের বিপরীতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারের সিদ্ধান্তের আলোকে গত বুধবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, নিজস্ব সচল কারখানা রয়েছে এমন প্রতিষ্ঠান বা কোম্পানি সাব-কন্ট্রাক্টের মাধ্যমে উৎপাদিত তৈরি পোশাক বা বস্ত্রজাত পণ্য রপ্তানি করলে নিট এফওবি মূল্যের ওপর উৎপাদনকারী-রপ্তানিকারক নগদ সহায়তা পাবেন। তবে উৎপাদনে জড়িত নয় এমন ট্রেডার প্রতিষ্ঠান বা কোম্পানি এ সুবিধা পাবে না বলে সার্কুলারে স্পষ্ট করা হয়েছে।

প্রণোদনা পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ‘তৈরি পোশাকশিল্পে সাব-কন্ট্রাক্টিং গাইডলাইন-২০১৯’ এবং ‘সরাসরি রপ্তানিমুখী পোশাক শিল্পপ্রতিষ্ঠান (ওয়্যারহাউস পদ্ধতির আওতায় সাময়িক আমদানি, ওয়্যারহাউস পরিচালনা ও কার্যপদ্ধতি) বিধিমালা, ২০২৪’ কঠোরভাবে অনুসরণ করতে হবে।

খাতসংশ্লিষ্টরা বলেছেন, সরকারের এ পদক্ষেপ ‘ফার্স্ট সেলস ফ্রেমওয়ার্ক’-এর আওতায় যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি আরো সহজ করবে এবং সাব-কন্ট্রাক্ট প্রতিষ্ঠানের বৈধতা ও প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে।

প্রযুক্তি হস্তান্তর ও দেশীয় শিল্পে চীনা সহযোগিতায় গুরুত্বারোপ বিসিসিসিআইয়ের

করাচিতে আন্তর্জাতিক খাদ্য ও কৃষি প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ

প্রবৃদ্ধির জন্য উদ্যোগী মানসিকতা ও মানবিক নেতৃত্ব প্রয়োজন

সরকারি ব্যাংকে চেয়ারম্যান পদে আর নয় সচিব

স্বপ্নের বুননে সেজেছে এসএমই মেলা

যথেচ্ছ বিও হিসাবে শেয়ার কারসাজি

খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

ভরিতে ৩১৪৯ টাকা বাড়ল স্বর্ণের দাম

বিশ্ববাজারের সঙ্গে দেশেও স্বর্ণের দামে বড় পতন, রহস্য কী

‘মূলধন সংগ্রহের নামে ইসলামী ব্যাংকের শেয়ার সরকারের হাতে দেওয়ার ষড়যন্ত্র চলছে’