হোম > বাণিজ্য

পূজার ছুটিতে চলমান থাকবে আমদানি-রপ্তানি কার্যক্রম

অর্থনৈতিক রিপোর্টার

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পূজা উপলক্ষে আগামী ১ ও ২ অক্টোবর সরকারি ছুটি থাকবে। ছুটির সময়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে। কার্যক্রম চালু রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কমিশনারদের নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার দ্বিতীয় সচিব (কাস্টমস:নীতি) রেজাউল করিম স্বাক্ষরিত চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি, কমলাপুর, মোংলা, পানগাঁও কাস্টমস হাউস কমিশনার এবং ঢাকা (উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর ও কুমিল্লা অঞ্চলের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনারদের নিকট এ চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, পূজা উপলক্ষে সরকারি ছুটির দিনে (১ ও ২ অক্টোবর) আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ