হোম > বাণিজ্য

সোশ্যাল ইসলামী ব্যাংক ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের চুক্তি স্বাক্ষর

আমার দেশ ডেস্ক

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পিএলসির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

রোববার ব্যাংক ও হাসপাতালটির মাঝে এ চুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তির ফলে সোশ্যাল ইসলামী ব্যাংকের কার্ডহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল পিএলসির বিভিন্ন সেবায় ১০%-২০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধাসহ নানাবিধ সুবিধা পাবেন।

সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সায়াদাত এর উপস্থিতিতে ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ আহমেদ জাহিদ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এদিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসআইবিএল এর শ্যামলী শাখার ব্যবস্থাপক মো. সেলিম উল্লাহ, হাসপাতালের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার