হোম > বাণিজ্য

১০, ২০, ৫০ ও ১০০০ টাকায় নতুন নকশা, আসছে ঈদের আগেই

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার আগেই বাজারে ছাড়া হবে নতুন ডিজাইন করা কাগজের নোট । ইতোমধ্যে বেশ কিছু নোট ছাপা হয়েছে। সেগুলো গাজীপুরের টাকশাল থেকে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিসে অচিরেই আসবে।

নতুন নোটে জুলাই আন্দোলনের সময় ও পরে ছাত্রছাত্রীদের আঁকা গ্রাফিতিগুলো স্থান পেয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাগুলোও স্থান পেয়েছে।

নতুন নোটে শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হয়েছে। বিভিন্ন নোট বিভিন্ন দিনে কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাড়া হবে। পরে সেগুলো ব্যাংকগুলোর মাধ্যমে গ্রাহকদের মধ্যে বিতরণ করা হবে।

জানা গেছে, ২০ টাকা মূল্যমানের নোটে রয়েছে দিনাজপুরের কান্তজির মন্দিরের ছবি। এছাড়া আরও কিছু ঐতিহাসিক ছবিও রয়েছে। এই নোট ২৭ মে বাজারে ছাড়া হবে।

৫০ টাকা মূল্যমানের নোটে শিল্পাচার্য জয়নুল আবেদীনের আঁকা দুর্ভিক্ষের চিত্র রাখা হয়েছে। এছাড়া মুসলিম ঐতিহ্যের ঐতিহাসিক মসজিদের ছবিও রয়েছে। এটি ২৯ মে বাজারে আসতে পারে। ১ হাজার টাকা মূল্যমানের নোটে রয়েছে বঙ্গভবন ও জাতীয় স্মৃতিসেৌধের ছবি। এটি ২ জুন বাজারে ছাড়া হতে পারে।

১০ টাকা মূল্যমানের নোটে থাকবে যুব ঐক্যের প্রতীক একটি প্রতিচ্ছবি এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের চিত্র। ১০০ টাকার নোটে থাকবে সুন্দরবন, বনের হরিণ এবং বাঘের ছবি থাকবে। ২০০ টাকার নোটে বাংলাদেশের ধমীয় বৈচিত্রের প্রতিক তুলে ধরা হবে। এতে থাকবে একটি মসজিদ, একটি মন্দির, একটি গির্জা এবং একটি প্যাগোডা। ৫০০ টাকার নোটে পুরোনো ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিলের ছবি থাকবে। এসব নোটের ডিজাইন তৈরির কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এগুলো ছাপানোর জন্য বিদেশ থেকে বিশেষ নিরাপত্তা বৈশষ্ট্যিসংবলিত কাগজ আমদানি করা হচ্ছে। কাগজ দেশে এলেই এগুলোর ছাপানোর কাজ শুরু হবে।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার