হোম > বাণিজ্য

যমুনা ব্যাংক ও ইউনাইটেড হেলথ কেয়ারের চুক্তি স্বাক্ষর

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

যমুনা ব্যাংক পিএলসি এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর মধ্যে একটি কর্পোরেট হেলথ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি স্বাক্ষর অনুষ্ঠানটি ঢাকার গুলশান-১ এ যমুনা ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়।

যমুনা ব্যাংক পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মো. আব্দুস সালামের উপস্থিতিতে উপ-ব্যবস্থপনা পরিচালক এবং সিবিও নূর মোহাম্মদ এবং ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফাইজুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ ছাড়া উক্ত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় স্বাস্থ্যসেবায় যমুনা ব্যাংক এর ক্রেডিট কার্ডধারী, কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবার ২০% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ