হোম > বাণিজ্য

খুলনায় ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর আনন্দ র‌্যালি

স্টাফ রিপোর্টার

ঈদ উৎসব উপলেক্ষ্য খুলনায় অনুষ্ঠিত হয়েছে দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ এর ‘আবারো মিলিয়নিয়ার’ ক্যাম্পেইনের ব্র্যান্ডিং কার্যক্রম। একইসঙ্গে দেশব্যাপী আনন্দ র‌্যালি করেছে ওয়ালটন। দেশের ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে দেয়া হয়েছে ফ্রি চিকিৎসাসেবা।

এ উপলেক্ষ্য বৃহস্পতিবার সকালে খুলনা নগরীর গ্র্যান্ড প্লাসিড হোটেল থেকে এক আনন্দ র‌্যালি বের করা হয়। ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে ক্যাম্পেইনের আনন্দ র‌্যালি এবং ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম মাহবুবুল আলম।

সে সময় আরো যুক্ত ছিলেন ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান। র‌্যালিটি নগরীর শিববাড়ী মোড় প্রদিক্ষণ করে গ্র্যান্ড প্লাসিড হোটেলে এসে শেষ হয়।

র‌্যালিতে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান, অর্ধ-শতাধিক ক্ষুদে ক্রিকেটার, ওয়ালটনের বিভিন্ন প্রোডাক্টের চিফ বিজনেস অফিসারগণসহ খুলনা জোনের আওতাধীন তিন শতাধিক পরিবেশক, প্লাজা ম্যানেজার ও বিক্রয় প্রতিনিধি অংশ নেন।

নীরিক্ষার আওতায় আসছে ৬০ হাজার করদাতার আয়কর রিটার্ন

পাঁচদিনে রেমিট্যান্স এলো ৬৫৮৮ কোটি টাকা

রূপালী ব্যাংকে সিএমএসএমই ঋণ বিতরণ কার্যক্রম জোরদারে সভা অনুষ্ঠিত

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান

শেয়ারবাজারে আস্থা ফেরাতে সুশাসন-নজরদারি-আইন সংস্কার

মাথাপিছু আয় ২ হাজার ৭৬৯ মার্কিন ডলার: অর্থমন্ত্রী

শীর্ষ ২০ খেলাপির অর্ধেকই এস আলমের প্রতিষ্ঠান

ইডিএফ ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার আশ্বাস গভর্নরের

মধ্যপ্রাচ্য সংকট: বিশ্ব সাপ্লাই চেইন ভেঙে পড়ার শঙ্কা

গ্রামীণ ব্যাংকের ৫০, নোবেলের ২০ বছর উপলক্ষে ড. ইউনূসকে সংবর্ধনা