হোম > বাণিজ্য

কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকের চুনকুটিয়া উপশাখা উদ্বোধন

আতিকুর রহমান নগরী

রাজধানীর কেরাণীগঞ্জে আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে বুধবার চুনকুটিয়ায় রূপালী ব্যাংক পিএলসি’র ৩৬তম উপশাখা হিসেবে চুনকুটিয়া উপশাখা উদ্বোধন করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জিনজিরা শাখার নিয়ন্ত্রণাধীন উপশাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপালী ব্যাংক বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাঈন মইন।

এছাড়াও কেরাণীগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী মো. আলী হোসেন, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম হোসেন, রূপালী ব্যাংক ঢাকা দক্ষিণ পশ্চিমের জোনাল ম্যানেজার মো. আব্দুল কাদের জিলানী, জিনজিরা শাখার ব্যবস্থাপক শেখর মন্ডল ও চুনকুটিয়া উপশাখা প্রধান মো. কামরুল হকসহ ব্যাংকের উর্ধতন কর্মকর্তা, ব্যবসায়ী, পেশাজীবী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া করেন মো. মনিরুল ইসলাম শরীয়তপুরী।

চার মাসে এডিপি বাস্তবায়ন ৬.৫৬ শতাংশ

চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি প্রতিনিধি কার্যালয় চালু

ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ ডলার বিনিয়োগ মার্কিন প্রতিষ্ঠানের

আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে হবে

শিল্পের যন্ত্রপাতি আমদানি কমছেই

হলিডে মার্কেটে পণ্যের পসরা

জেসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত বাংলাদেশের কাজী ফাহাদ

আ. লীগ আমলে জিডিপি প্রবৃদ্ধি ১.৩ শতাংশ পর্যন্ত বাড়িয়ে দেখানো হয়েছিল: ফরেনসিক অডিট

ঘোষণা সর্টেড কপার, কনটেইনারে মিলল জাহাজের প্রপেলার

টানা কমছে স্বর্ণের দাম, ভরিতে কমল ২২১৬ টাকা