হোম > বাণিজ্য

রোববার থেকে শেয়ারবাজারে লেনদেন হবে দুপুর ১ টা ৫৫ পর্যন্ত

স্টাফ রিপোর্টার

আগামীকাল রোববার থেকে দেশের শেয়ারবাজারে দুপুর ১ টা ৫৫ মিনিট পর্যন্ত লেনদেন হবে। লেনদেন পরবর্তী ৫ মিনিট সমাপনী সেশন হিসাবে দুপুর ২টায় লেনদেন সম্পর্কিত সব ধরনের কার্যক্রম বন্ধ হবে। স্বাভাবিক সময়ে দুপুর আড়াইটায় শেয়ারবাজারে লেনদেন সম্পর্কিত সব কার্যক্রম সম্পন্ন হতো। তবে আগের মতো সকাল ১০টায় লেনদেন শুরু হবে।

এ হিসাবে আগের তুলনায় দেশের শেয়ারবাজারে স্বাভাবিক সময়ের তুলনায় আধ ঘণ্টা কম লেনদেন হবে।

লেনদেনের নতুন সূচি ঘোষণা করে আজ শনিবার ডিএসইর পক্ষ থেকে পাঠানো তথ্যে বলা হয়েছে, ৫ এপ্রিল (আগামীকাল) থেকে এটি কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন সূচিতে লেনদেন হবে।

এছাড়া সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী ডিএসইর অফিস সময় সকাল ৯টায় শুরু হয়ে বেলা ৪টায় শেষ হবে এতে জানানো হয়েছে।

উল্লেখ্য, জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি ও বেসরকারি অফিসের কর্মঘণ্টা এক ঘণ্টা কমিয়ে এনেছে সরকার, যা আগামীকাল থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

জ্বালানি আমদানির দায় মেটানোর চাপে বাড়ল ডলারের দাম

ইউসিবিতে একক ব্যক্তি বা পরিবারের শেয়ার ধারণে ৩০ শতাংশ পর্যন্ত ছাড়

পোশাকশিল্পের টেকসই রূপান্তর তুলে ধরবে বাটেক্সপোর ‘ইমপ্যাক্ট জোন’

জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগে বাংলাদেশ-জাপান সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

অবকাঠামোয় অর্থায়নে বিকল্প উৎস যমুনা সেতু

অর্থবছরের প্রথম তিন মাস বৈদেশিক সহায়তার দ্বিগুণ অর্থ ঋণ পরিশোধে ব্যয়

রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বেড়েছে, সরবরাহ স্বাভাবিক থাকার আশা

রমজানের আগে নিত্যপণ্যের আমদানি ও এলসি বেড়েছে, সরবরাহ স্বাভাবিক থাকার আশা

আয়কর রিটার্ন না দিলে যে ৫ বিপদে পড়তে পারেন

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকে নতুন এমডি, বেসরকারি ব্যাংক থেকে দুজন