হোম > বাণিজ্য

নতুন করে এস আলম গ্রুপের ১ হাজার বিঘা জমি জব্দ

স্টাফ রিপোর্টার

আলোচিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ১ হাজার ১৪ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এসব জমির বাজার মূল্য ৫৫৯ কোটি ৪৮ লাখ ২০ হাজার টাকা।

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, এদিন এস আলম ও তার স্বার্থ অসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে চট্টগ্রামের বাঁশখালীতে থাকা জমি জব্দের আবেদন করে দুদক। শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন আদালত।

দুদকের আবেদনে বলা হয়, অভিযুক্ত মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা বিভিন্ন ব্যাংক থেকে নামে-বেনামে বিধিবহির্ভূতভাবে ঋণ নেয়। এসব অর্থ আত্মসাৎপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে দেশে-বিদেশে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেন। তিনি এবং তার পরিবারের সদস্যরা তাদের স্বার্থ সংশ্লিষ্ট স্থাবর সম্পদগুলো অন্যত্র হস্তান্তর, স্থানান্তর ও বেহাত করার চেষ্টা করছেন বলে জানা গেছে। এসব অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের সম্পদ সমূহ জব্দ করা আবশ্যক।

এর আগে গত ২৩ এপ্রিল শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ১৫৯ দশমিক ১৫ একর জমি জব্দের আদেশ দেন একই আদালত। যার বাজার মূল্য ৪০৭ কোটি টাকা বলে তদন্তকারী কর্মকর্তা আবেদনে উল্লেখ করা হয়।

এর আগে গত ১৭ এপ্রিল এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা এক হাজার ৩৬০টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত। এসব হিসাবে দুই হাজার ৬১৯ কোটি সাত লাখ ১৬ হাজার টাকা রয়েছে। গত ১৬ জানুয়ারি এস আলম ও তার পরিবারের সদস্যদের ৩ হাজার ৫৬৩ কোটি ৮৪ লাখ ২১ হাজার টাকার শেয়ার অবরুদ্ধ করার আদেশ দেন একই আদালত। গত ৩ ফেব্রুয়ারি ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার পাঁচশ টাকা মূল্যের ১৭৫ বিঘা সম্পদ জব্দের আদেশ দেন বিচারক।

এ ছাড়াও গত ১২ ফেব্রুয়ারি ৪৩৭ কোটি ৮৫ লাখ ২ হাজার ২৭৪টি শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছিলেন মহানগর সিনিয়র স্পেশাল জজ। এসব শেয়ারের মূল্য ৫ হাজার ১০৯ কোটি টাকা। গত ২৩ ফেব্রুয়ারি তাদের ৮ হাজার ১৩৩ কোটি ৫৬ লাখ ৭২ হাজার টাকা মূল্যের শেয়ার অবরুদ্ধের আদেশ দেন আদালত। গত ১০ মার্চ এস আলমের এক হাজার ছয় বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। গত ৯ এপ্রিল তার ৯০ বিঘা জমি জব্দের আদেশ দেয়া হয়। একইদিন আদালত তার ঘনিষ্ঠজনদের নামে থাকা ৩৭৪টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করেন।

সংকট সমাধানে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ

ইসলামী ব্যাংকের রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল হস্তান্তর

জাবি আইবিএ’র প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “জ্যাবস”-এর নতুন কমিটি ঘোষণা

টানা দ্বিতীয় দিনের মতো স্বর্ণের দাম বাড়ল

নগদের মাধ্যমে বিতরণ হচ্ছে ফ্যামিলি কার্ডের অর্থ

রাজনৈতিক চাপে পাচার হওয়া অর্থ উদ্ধার কার্যক্রম বন্ধ হবে না

ডলারের দাম বেড়েছে

গাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র হস্তান্তর

লোটো বাংলাদেশের বিশেষ ঈদ কালেকশন উন্মোচন

মেয়াদি থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরে অনুমোদন