হোম > বাণিজ্য

অনলাইনে রিটার্ন জমা দিতে করদাতাদের প্রশিক্ষণ দেবে এনবিআর

আতিকুর রহমান নগরী

অনলাইন রিটার্ন জমা দিতে করদাতাদের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রশিক্ষণে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সহজ ও নির্ভুলভাবে আয়কর রিটার্ন দাখিলের জন্য জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকার পক্ষ থেকে ই-রিটার্ন ট্রেইনিংয়ের আয়োজন করা হয়েছে।

ওই ট্রেইনিংয়ে অংশগ্রহণ করতে আগ্রহী সম্মানিত করদাতা এবং স্টেকহোল্ডারদের এনলিস্টমেন্টের জন্য নিম্মোক্ত লিংকে আবেদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। লিংকটি হলো—https://nbr.gov.bd/form/e-return-training/eng। এই লিংকে প্রবেশ করে করদাতা নিজের কর শনাক্তকরণ নম্বর (টিআইএন), নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল, প্রশিক্ষণ নেওয়ার সম্ভাব্য তারিখ দিতে হবে। এরপর সাবমিট করতে হবে।

পরে এনবিআর থেকে ই-মেইলে প্রশিক্ষণের তারিখ জানিয়ে দেওয়া হবে।

এ বছর সব করদাতাকে অনলাইনে রিটার্ন জমা দিতে হবে। দেশের প্রায় ১ কোটি ১২ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। করযোগ্য আয় থাকলে টিআইএনধারীদের রিটার্ন দিতে হয়।

অর্থনীতি নতুন পদ্ধতিতে শুরু করেছি: অর্থমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

সিএসইর কমোডিটি মার্কেট চালুর জট খুলছে

ক্রেতাশূন্য মার্কেটে দোকানিদের হাহাকার

সবজিতে স্বস্তি মিললেও মাছ-মুরগি-ডিমে অস্বস্তি

জেনেভায় বাংলাদেশের বিনিয়োগ উদ্যোগের প্রশংসা

চামড়া শিল্পে বড় সংস্কার পরিকল্পনা সরকারের

হাইটেক পার্কের প্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়

জামানত ছাড়া তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক

আইডিআরএর উদ্যোগে ১৪.৫১ কোটি টাকার দাবি পরিশোধ